• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:

লুৎফর সিকদার / ৩৩০ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সভাপতি শেখ মোস্তফা জামান, সম্পাদক, এম টি রহমান মাহামুদ…

*লুৎফর সিকদার* (ক্রাইম রিপোর্টার্স)-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের মিলনমেলা আলোচনা সভা এবং আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনকরা হয়।
জেলা শহরের দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকা কার্যালয়ে ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশন এর জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামানকে সভাপতি এবং এম টি রহমান মাহামুদ দৈনিক সকালের সময় এর স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মিডিয়ার জেলা প্রতিনিধি সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক গোলাম মোস্তফা জিএম-কে ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটি মোট ২৫ সদস্য বিশিষ্ট। আলোচনা সভা ও অঙ্গীকার কমিটি গঠন পূর্ববর্তী আলোচনা সভায় সাংবাদিকরা পেশাগত মানোন্নয়ন ও নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করার পাশাপাশি সাংবাদিকদের যেকোনো সমস্যায় এই ক্লাব সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড্ডার আয়োজন করা হয়।

দীর্ঘ আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম শেষে উপস্থিত সাংবাদিকদের সম্মানে এক ভোজের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সাংবাদিক সমাজের আয়না। আমরা সকলে মিলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরবো। একজন সাংবাদিক সমাজের চিএ তুলে ধরেন কিন্তুু আমরা সাংবাদিক আজ অবহেলিত। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ। আজ দেশের মানুষ সাংবাদিকদের মর্যাদা করে কিন্তুু আমরা কিছু সাংবাদিক সমাজকে কলুষিত করে সমাজটাকে নষ্ট করি। কাক কাকের মাংস খায় না! অথচ এক সাংবাদিক আর এক সহযোদ্ধা সাংবাদিককে অপমান ও ছোট করে কি লাভ। আপনার লেখনী ও মেধাদিয়ে এই সমাজ রাষ্ট্রকে অবশ্যই উপকৃত করবেন। আমরা সকলে মিলে সাংবাদিক সমাজটাকে আলোকিত করবো। ইনশাআল্লাহ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category