• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার রায়গঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, গত রাতে ৩টি পল্লী বিদ্যুৎ এর টান্সপার্ফার চুরু, কৃষকের ৪ গরু চুরি, আজ ধানগড়া থেকে মোটরসাইকেল চুরি। ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন। চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা ও সার জব্দ

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা ও সার জব্দ

 

 

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রাসায়নিক সার ব্যবস্থাপনা আইন-২০০৬ লংঘন করে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে মো: মোশাররফ হোসেন (পিতা: মৃত নুরুল হুদা) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাঁর দোকান থেকে ১৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।​আজ সোমবার ১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজার নামক স্থানে এই ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: জিল্লুর রহমান।
​এ সময় অবৈধভাবে রাসায়নিক সার মজুদ কারি মোশাররফ হোসেন কে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী অবৈধ সার মজুদ ও বিপণনের দায়ে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

 

​অভিযান শেষে জব্দকৃত ১৩ বস্তা ডিএপি সার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যান এই সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করবেন এবং বিক্রয়লব্ধ সমস্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করবেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান​ জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

One response to “গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা ও সার জব্দ”

  1. 777asgame says:

    Just what I was looking for in a gaming site. Simple registration and the luck seems to be on my side here. Big thumbs up for 777asgame.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category