• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে ইনতেফা বিষ কোম্পানির বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

গোমস্তাপুরে ইনতেফা বিষ কোম্পানির বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ

 

 

শাহীন আলম,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইনতেফা বিষ কোম্পানির উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রহনপুর কলেজ মোড় এলাকায় কোম্পানির ডিলার মেসার্স নিলয় ট্রেডার্সের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

এ সময় ইনতেফা বিষ কোম্পানির রাজশাহী জোনের রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কৃষকসহ যারা কীটনাশক প্রয়োগ করেন, তাদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে সবজিতে কীটনাশক প্রয়োগের পর কতদিন অপেক্ষা করে তা সংগ্রহ করলে নিরাপদ থাকে, সে বিষয়েও কৃষকদের সচেতন করা হয়।

 

মেসার্স নিলয় ট্রেডার্সের চেয়ারম্যান ও সফল উদ্যোক্তা রফিকুল ইসলাম বলেন, দেশে এক হাজারেরও বেশি কীটনাশক কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠান ইনতেফার মতো নিরাপদ খাদ্য উৎপাদন ও জনস্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও অনেকাংশে কমে আসবে বলে তিনি মনে করেন।

 

অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় কৃষকরা।


আপনার মতামত লিখুন :

One response to “গোমস্তাপুরে ইনতেফা বিষ কোম্পানির বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ”

  1. jay9 says:

    [1779]jay9 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত বিকাশ পেমেন্ট,jay9 অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা অনলাইন ক্যাসিনো গেম। দ্রুত বিকাশ পেমেন্ট এবং সহজ স্লট গেম খেলার নিয়ম জানতে আজই জয়েন করুন। visit: jay9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category