• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার রায়গঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, গত রাতে ৩টি পল্লী বিদ্যুৎ এর টান্সপার্ফার চুরু, কৃষকের ৪ গরু চুরি, আজ ধানগড়া থেকে মোটরসাইকেল চুরি। ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন। চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

 

 

​মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাংগাবাড়ি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিতব্য বাসগৃহের কাজের মান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
​আজ মঙ্গলবার বিকেলে তিনি সরজমিনে আলিনগর ও বাংগাবাড়ি এলাকায় গিয়ে এসব নির্মাণকাজের মান যাচাই-বাছাই করেন। পরিদর্শনকালে তিনি কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং নির্ধারিত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
​পরিদর্শন শেষে ইউএনও জিল্লুর রহমান বলেন, “সরকারের মহৎ উদ্যোগের এই আবাসন প্রকল্পগুলোর নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বীর মুক্তিযোদ্ধাদের জন্য মানসম্মত ও টেকসই বাড়ি নির্মাণ নিশ্চিত করতে প্রশাসন শুরু থেকেই কঠোর নজরদারি রাখছে।”


আপনার মতামত লিখুন :

One response to “গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান”

  1. pk988wan says:

    Solid platform with no lag during peak hours. I love how straightforward the registration process is. I’m sticking with pk988wan from now on.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category