• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

Reporter Name / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব ও এর নীরব মহামারী প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মুসা জঙ্গী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

 

সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতার সুযোগ নিয়ে তরুণ ও যুবসমাজের একটি অংশ অনলাইনভিত্তিক বিভিন্ন ধরনের জুয়ায় জড়িয়ে পড়ছে। এর ফলে ব্যক্তি ও পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও মানসিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে সমাজে একটি নীরব মহামারীর রূপ নিচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও আইনানুগ ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

৩ responses to “চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা”

  1. premierbet says:

    [9026]PremierBet Official Login | সেরা ক্যাসিনো বোনাস ও বিকাশ পেমেন্ট,premierbet অফিশিয়াল লগইন করে উপভোগ করুন সেরা অনলাইন স্লট গেম। বিকাশ দিয়ে টাকা জমা ও বোনাস পেতে আজই অ্যাপটি ডাউনলোড করুন। visit: premierbet

  2. 6jililogin says:

    The login process is so fast and I never have issues accessing my account. Really impressed with the service at 6jililogin.

  3. 1xbet says:

    [1541]1xbet বাংলাদেশ লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ ক্যাসিনো ডিপোজিট,1xbet বাংলাদেশ login করে লাইভ ক্যাসিনো বোনাস অফার পান। সহজেই 1xbet app download apk করুন এবং অনলাইনে স্লট গেম খেলার নিয়ম জেনে আজই শুরু করুন। visit: 1xbet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category