• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার রায়গঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, গত রাতে ৩টি পল্লী বিদ্যুৎ এর টান্সপার্ফার চুরু, কৃষকের ৪ গরু চুরি, আজ ধানগড়া থেকে মোটরসাইকেল চুরি। ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন। চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

 

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (ঢাকা)

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯.৩০ মিনিটে  দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মির্জা আব্বাসের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে স্বাগত জানাতে তারা ফুল নিয়ে অপেক্ষা করেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

One response to “চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস”

  1. Perfect for local players! The bonuses are generous and the site loads quickly even on mobile data. Glad I found jilibet019philippines.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category