• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার রায়গঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, গত রাতে ৩টি পল্লী বিদ্যুৎ এর টান্সপার্ফার চুরু, কৃষকের ৪ গরু চুরি, আজ ধানগড়া থেকে মোটরসাইকেল চুরি। ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন। চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

ধামইরহাটে গৃহবধূ হত্যার ২ দিনে আসামী গ্রেফতার করে প্রসংশায় থানা পুলিশ।

Reporter Name / ৬৫ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ধামইরহাটে গৃহবধূ হত্যার ২ দিনে আসামী গ্রেফতার করে প্রসংশায় থানা পুলিশ।

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূ মেরিনা বেগম (৪৫) কে আমবাগানে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় মূল দুইজন আসামিকে ২ দিনের মধ্যো গ্রেপ্তার করে ধামইরহাট থানা পুলিশ প্রশংসায় ভাসছে।
গত বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানা যায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর মাধ্যমে।হত্যা সঙ্গে জড়িত গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার মড়লই গ্রামের সামসুদ্দিনের ছেলে সাবেক মেম্বার মোঃ বাবুল হোসেন (৪৯) ও মোজাম্মেল হকের ছেলে মোঃ তারেক রহমান (২১)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ধামইরহাটে মেরিনা বেগম নামের এক নারীকে হত্যার পর আলামত নষ্ট করতে লাশ পুড়িয়ে দেয় পরকিয়া প্রেমিক সহ তার সহযোগী । তথ্যপ্রযুক্তি ও দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন ঘটনায় এলাকা বাসী প্রসংশা করছে।
মামলার সূত্রে জানা যায় ধামইরহাট উপজেলার তালপুকুর মাহমুদপুর গ্রামের একটি আমবাগান থেকে গত ১৮ আগস্ট অজ্ঞাত হিসেবে ওই নারীর অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিচয় নিশ্চিতের পর জানা যায়, ভুক্তভোগী মেরিনা বেগম গত কয়দিন ধরে নিখোঁজ ছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্থানীয় সাবেক মেম্বার বাবুল হোসেনের অনৈতিক প্রস্তাব ও বিয়ের চাপ প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায় চারজনের একটি দল।

 

 

তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ এবং অফিসার ইনচার্জ মিন্টুর নেতৃত্বে অভিযান শুরু হয়। টানা ছয় সাত ঘন্টার অভিযান চালিয়ে বাবুল হোসেন ও তার সহযোগী তারেক রহমানকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্টসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে। জড়িত বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। গত ১৪ আগস্ট রাতে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে গিয়ে বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় মেরিনাকে। পরে পরিচয় গোপন করতে মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত মেরিনা উপজেলার খেলনা ইউনিয়নের হাসেন আলীর স্ত্রী। স্বামি হাছেন আলী ও ছেলে কাউসার আলী জীবিকা নির্বাহের তাগিদে কুমিল্লায় অবস্থান করেন।

প্রাথমিক তদন্তে পাওয়া যায় ধৃত আসামী মোঃ বাবুল হোসেন এর সাথে মেরিনা বেগম এর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক আরও গভীর হলে মেরিনা বেগম বাবুল হোসেনকে বিবাহের চাপ দেয়। বাবুল হোসেন তাকে বিবাহ না করলে প্রয়োজনে তার বাড়িতে যাবে কিংবা আত্নহত্যা করতে চায় মেরিনা বেগম। গত রবিবার রাতে বিয়ের কথা বলে তাকে আগ্রাদ্বিগুনে তালপুকুর রাস্তায় নিয়ে মেরিনাকে হত্যা করা হয়। হত্যার পর আলামত নষ্ট করতে মৃত্যু দেহে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে আসামীরা পালিয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

২ responses to “ধামইরহাটে গৃহবধূ হত্যার ২ দিনে আসামী গ্রেফতার করে প্রসংশায় থানা পুলিশ।”

  1. sgo777login says:

    Fast loading times and no annoying glitches. It is refreshing to find a site that actually works well on mobile devices. Five stars for sgo777login.

  2. The variety of games here is insane. I spent all weekend exploring different slots and won a decent amount. Definitely give 20jilicomlogin a go!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category