• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন

নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

 

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন এর ভাড়াটিয়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনায়, প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর (বাদল) এর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে অবিলম্বে অব্যাহতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিবপুর বাসি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সাবেক শিক্ষক,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। অদ্য ২৮ জুন ২০২৬ ইং রবিবার সকাল ১১টায় বিদ্যালয় এর প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা বলে জোর দাবি করেন।

 

বক্তাগন বলেন,দীর্ঘদিন ধরে সততা,নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের মামলা শিক্ষা অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা আরও বলেন, শিক্ষক জীবনের শেষ প্রান্তে একজন সম্মানিত শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং দ্রুত হয়রানিমূলক মামলা হতে তাকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক এর প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বিদ্যালয়ের সাবেক শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন,পৃর্বে থেকেই মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category