• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র

 


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং নগদ অর্থ।

​গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক ০২:০০ টায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল এই সফল অভিযান পরিচালনা করে। টহল দল সীমান্ত পিলার ২০০/এমপি হতে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভোলাহাট থানাধীন চাঁনশিকারী গ্রামস্থ হাউসপুর জামে মসজিদের আম বাগানে অভিযান চালায়।
​অভিযান চলাকালীন দলটি ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন ​ মোঃ শরিফুল ইসলাম মোশারফ (৩২), পিতা- মোঃ আনারুল হক, গ্রাম- চাঁনশিকারী, থানা- ভোলাহাট। আশরাফুল হক সানাউল (৩৩), পিতা- কছিম উদ্দিন, গ্রাম- আলালপুর, থানা- ভোলাহাট।. মোঃ আমির (২৬), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- চাঁনশিকারী, থানা- ভোলাহাট।

​আটককৃতদের কাছ থেকে ৩৪ পুড়িয়া হেরোইন, ০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং নগদ ৩,১০৭/- বাংলাদেশী টাকা জব্দ করা হয়েছে।
​বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে ভারত হতে চোরাচালানের মাধ্যমে হেরোইন ও ইয়াবা এনে স্থানীয়দের কাছে বিক্রি করে আসছিল।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

One response to “ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র”

  1. 617betapp says:

    The app version is just fantastic. It makes betting on the go so much easier and the updates are frequent. Download 617betapp and start winning.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category