• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার, উদ্ধার চাপাতি

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার, উদ্ধার চাপাতি¢
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এসএম জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিঠামইন থানাধীন মিঠামইন সদর বেরিবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে উপজেলা বিএনপির সভাপতি এসএম জাহাঙ্গীর আলম ও তার সঙ্গে থাকা হাদিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় মো. হেলাল (২৫), পিতা মৃত সুলতান, সাং চালিতাবুনিয়া, থানা বামনা, জেলা বরগুনাসহ মো. মহিন উদ্দিন (৩২), পিতা মো. নূর হোসেন, সাং দুধরাজপুর, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর এবং মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫), পিতা রহমত উল্লাহ ওরফে খোকন, সাং মধ্যপাড়া, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, হামলার পর আহত জাহাঙ্গীর আলম ও হাদিসকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এসএম জাহাঙ্গীর আলম মারা যান।
মিঠামইন থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের থানায় আটক রাখা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার, উদ্ধার চাপাতি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category