• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

রায়গঞ্জ ধানগড়া পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৫৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

রায়গঞ্জ ধানগড়া পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে বিভিন্ন বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল স্থানীয় এলাকাবাসী।

 

শনিবার উপজেলার লক্ষীকোলা তাত শিল্প এলাকা, লক্ষীকোলা আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে ধানগড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়।

 

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য ডিজিএম (ম্যানেজার)-এর সঙ্গে সাক্ষাৎ করতে চান। তবে শনিবার হওয়ায় ডিজিএম অফিসে উপস্থিত না থাকায় তার সঙ্গে তাদের সাক্ষাৎ সম্ভব হয়নি।

 

আন্দোলনকারীদের প্রতিনিধি দল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তারা বিদ্যুৎ সরবরাহ, সংযোগ এবং বিভিন্ন ভোগান্তির বিষয়ে অভিযোগ তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। এছাড়া পূর্বে দেওয়া অভিযোগেরও কোনো কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

 

অফিস কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

 

বিক্ষোভকারীরা দ্রুত তাদের দাবির বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন। অন্যদিকে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “রায়গঞ্জ ধানগড়া পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category