• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার রায়গঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, গত রাতে ৩টি পল্লী বিদ্যুৎ এর টান্সপার্ফার চুরু, কৃষকের ৪ গরু চুরি, আজ ধানগড়া থেকে মোটরসাইকেল চুরি। ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন। চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি, ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি, ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

 

 

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ (২০ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১:০০ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।
​সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ মৎস্য হ্যাচারি সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ আটক করা হয়।

 

​জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

৩ responses to “শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি, ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ”

  1. Sending this to a couple of people! Been job hunting myself lately, and https://hrsa.yunxiao9.com/ is the one site I stuck with. Thousands of openings, filterable by city, company and salary — no endless scrolling.

  2. [625842]supplies professional anti-violence equipments and solutions for the whole world with strong and perfect production capacity. anti-violence.org

  3. briwin600 says:

    Finally found a place where the bonuses actually make sense. Great experience so far and the loading speed is impressive. Visit briwin600

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category