• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি

সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

 

 

শাহীন আলম গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ ধর্মীয় শোভাযাত্রায় বিভিন্ন বয়সের হাজারো ভক্ত অংশ নেন। ভক্তিগীতি, পূজা-অর্চনা ও রথ টানার মধ্য দিয়ে তারা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন।
উল্টো রথযাত্রার শোভাযাত্রা বুড়ীতলা ঘাট থেকে শুরু হয়ে তেতুলমোড়, খোয়াড়মোড় ও বড়বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহন্ত মহারাজ ক্ষীতিস চন্দ্র আচারীর প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ভক্তরা দেশ, জাতি এবং সকলের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

 

আয়োজকরা জানান, রথযাত্রার নয় দিন পর অনুষ্ঠিত উল্টো রথযাত্রার মাধ্যমে এ বছরের রথ উৎসবের আনুষ্ঠানিক প্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে। প্রায় ৪০ বছর ধরে গোমস্তাপুরে এ ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এবারের উল্টো রথযাত্রায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

৫ responses to “সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত”

  1. Woah, that’s a mouthful! B888888betcomvn… Anyone had luck here? Looking for a new place to throw some bets down. b888888betcomvn

  2. betmaster says:

    Betmaster, yeah I know that one! Used it a few times. Decent selection of games, and payouts were alright. Not bad, not amazing. betmaster

  3. slotmaxvip says:

    Slotmaxvip… sounds fancy! I hope they have awesome slots. I’m always looking to find new sites. Hope I can win though haha. slotmaxvip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category