• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোমস্তাপুরে প্রাণিসম্পদ হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি

সিংড়ায় ট্রাকের চাপায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪!

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সিংড়ায় ট্রাকের চাপায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪!

 

নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আলী (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী উপজেলার আঁচলকোট গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সিংড়া হাটের একজন পরিচিত ছাগল ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন বালুভরা গ্রামের ভ্যানচালক আজাহার আলী (৬০), শেরকোল রানীনগর গ্রামের আফসার আলী (৪৯), একই গ্রামের আরিফ হোসেন (৩৮) এবং কুসাবাড়ি গ্রামের অটোচালক সিরাজ উদ্দিন (৪৫)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আজাহার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শেরকোল বাজার থেকে তিন ছাগল ব্যবসায়ী অটোভ্যানে করে সিংড়া ছাগলের হাটে আসছিলেন। পথে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী নিহত হন এবং আরও চারজন আহত হন।
ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যানটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category