• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন। মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

সৌদি প্রবাসী তহর আলী দালাল চক্রের কাছে জিম্মিঃ বাঁচার আকুতি সরকারের কাছে

Reporter Name / ১৯৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

সৌদি প্রবাসী তহর আলী দালাল চক্রের কাছে জিম্মিঃ বাঁচার আকুতি সরকারের কাছে

 

শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ
পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রায় তিন মাস আগে সৌদি আরবে পাড়ি জমান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাসিন্দা তহর আলী। তবে বিদেশে গিয়েও তিনি দালাল চক্রের কাছে জিম্মি হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

 

পরিবারের দাবি, সাদিরুল ও টিপু নামে দুই ব্যক্তির মাধ্যমে সৌদি আরবে যাওয়ার পর তহর আলীকে সেখানে একটি ঘরে আটকে রাখা হয়েছে। তাকে নিয়মিত কাজে পাঠানো হচ্ছে না। এমনকি আকামা (ইকামা) ও খাওয়া-দাওয়া দেওয়া হচ্ছে না তাকে। এতে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তার।

 

স্বজনরা জানান, তহর আলী দেশে থাকা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এমন পরিস্থিতিতে পরিবারটি দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসী তহর আলীকে নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ওই দালাল এর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও যোগাযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category