• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের গণশুনানি অনুষ্ঠিত

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের গণশুনানি অনুষ্ঠিত
শাহীন আলম, কুয়েত প্রতিনিধি:
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়া এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, কুয়েত নিয়মিতভাবে মাসিক গণশুনানির আয়োজন করে আসছে। একই সঙ্গে দূতাবাসের সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান উন্নয়নের উদ্দেশ্যেও এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১০ মে) দুপুর ২টা ৩০ মিনিটে দূতাবাসের হলরুমে মাসিক গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি। এ সময় দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাঁদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মনোযোগ সহকারে প্রবাসীদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
গণশুনানিতে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের কল্যাণ ও উন্নত সেবা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category