গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২শে এপ্রিল) সকাল ১০টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক আব্দুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম, সাংবাদিক আলাউদ্দিন পারভেজসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।