• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, গ্রেপ্তার ১

 

 

মো:সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১২০ লিটার চোলাইমদ ও ২ হাজার ৮৫০ লিটার মাদক তৈরির উপকরণ ‘ওয়াশ’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রুবেল আলী (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আজিম আলী সোহাগ (৩৩) নামে আরও একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে ডিএনসি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিট থেকে ৮টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রুবেল আলী গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের সোবাহাননগর কলোনী ডাইংপাড়া এলাকার বাসিন্দা। পলাতক আজিম আলী সোহাগ নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকার বাসিন্দা। ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে ১২০ লিটার চোলাইমদ এবং ২ হাজার ৮৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে দুই আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলায় দুই আসামির মধ্যে একজন গ্রেপ্তার এবং অপরজন পলাতক রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category