গোমস্তাপুরে তিন ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ, কৃষিজমি ও পরিবেশ ক্ষতির আশঙ্কা
শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় তিন ফসলি কৃষিজমিতে পুকুর খননের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মেডিকেল মোড় সংলগ্ন চাতরার বিলের বড় কালভার্টের পাশে এ কার্যক্রম চলছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকায় পুকুর খননের কাজ চলমান রয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন মোটেই ঠিক হচ্ছে না। পুকুর কাটার ফলে বৃষ্টির সময় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। এতে ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
স্থানীয়দের মতে, এ কার্যক্রমের কারণে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে এলাকার রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মাটি ব্যবসায়ী আব্দুর রহিম দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে পুকুর খননের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। খননকৃত পুকুরের মাটি বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, তিন ফসলি কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাদের দাবি, অবৈধভাবে পরিচালিত ইটভাটার কালো ধোঁয়ার কারণে বাতাস দূষিত হচ্ছে এবং গাছপালা ও কৃষিজ ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা বলেন, “আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছি।”
এলাকাবাসী কৃষিজমি ও পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
https://shorturl.fm/kFgB3
https://shorturl.fm/kZkYK
If you love live action this is the place to be. The streaming quality is crisp and the real time odds updates are spot on. clrojabetenvivo
The mobile experience is just perfect. I can place my bets on the go without any hassle. The interface is very intuitive for beginners. club388app
This place has a great atmosphere even online. The payout speed is impressive and the bonus rounds are always a blast to play. mmshwecasino