শাহীন আলম স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আমির সোনারপাড়া গ্রামের তসলিম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নের সোনারপাড়া এলাকায় একটি আম বাগানে কাজ করছিলেন আমির। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আমগাছ বিদ্যুতায়িত হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Gonna give af88game a go tonight. Fingers crossed for some good wins. Anyone else playing? Link is here: af88game
Time to log in to jl7login and hopefully have a good night! What games are you all playing lately? Access it here: jl7login
Heard jlph7 is pretty good. Just checking it out. Hope it’s as good as everyone says! Check this out: jlph7