• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

গোমস্তাপুরে মব সৃষ্টি করে প্রাণিসম্পদ কর্মকর্তাকে হেনস্তার অভিযোগ

Reporter Name / ৩৭৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

গোমস্তাপুরে মব সৃষ্টি করে প্রাণিসম্পদ কর্মকর্তাকে হেনস্তার অভিযোগ

শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে হেনস্তার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(০৫ মে) বিকেলে গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মব সৃষ্টি করে একটি পক্ষ মিথ্যা অপবাদ দিয়ে হট্টগোল সৃষ্টি করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে হেনস্তা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কিছু লোকজন অফিসে এসে চিৎকার-চেঁচামেচি করে এবং আমাকে হেনস্তা করে। এতে আমি বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে এমন কি চিকিৎসা নিতে আসা খামারিদের সাময়িক অপেক্ষা করতে হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।”
এ বিষয়ে নাম বলতে অনিচ্ছুক এক খামারী বলেন এভাবে একজন কর্মকর্তাকে হেনস্থা করা মোটেই ঠিক হয়নি ।তার অনিয়ম অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিতে পারতো। এবং তিনি আরো বলেন এই কর্মকর্তা একজন সৎ অফিসার। এর দারায় কোন অনিয়ম হবে আমি বিশ্বাস করতে পারছিনা।
এ বিষয়ে ওই যুবদল নেতা শামিউল আওয়াল (বকুল)সঙ্গে যোগাযোগের করা হলে তিনি বলেন গতকালকে ডেইরি ফার্মের ট্রেনিং ছিল সে ট্রেনিংয়ে আমি একটু লেটে গিয়েছিলাম।গিয়ে দেখি কিছু এলাকার ছেলেরা চিৎকার হট্টগোল করছে। বিষয়টি আমিও গিয়ে দেখলাম দুই মাসে ট্রেনিং চারটা হওয়ার কথা ছিল কিন্তু একটা করে চারটা সই  নিচ্ছে ।আসলে এটা অনিয়ম এর ভিতরে পড়ছে। এ বিষয়ে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category