• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
“পুশ-ইন ইস্যুতে উত্তেজনা নয়, সমাধান হোক আলোচনার টেবিলে”:শামিউল বাশার শ্যামল ছাত্রনেতা! উল্লাপাড়া সদর ইউপিতে গ্রাম আদালতের ক্যাম্পেইন! চাঁপাইনবাবগঞ্জ রাধানগরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ভোলাহাটে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কুয়েতের আকাশসীমা আবার স্বাভাবিক, নিয়মিত ফ্লাইট চলাচল শুরু গাইবান্ধার পলাশবাড়ীতে পানের হাট নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ আকাশসীমা বন্ধ করলো কুয়েত গোমস্তাপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকের) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ রোগীর চিকিৎসা সেবা

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিলো ভারত!

​মো:সামিরুল ইসলাম( গোমস্তাপুর উপজেলা) চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৮৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিলো ভারত!

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে। বিজিবির অনড় অবস্থানের মুখে অবশেষে ওই ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

 

​বিজিবি সূত্র জানায়, গত ০৪ জুন গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপির (বর্ডার আউটপোস্ট) দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়ন ওই ২৮ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। সে সময় বিজিবির টহল দল দ্রুত ও শক্ত পদক্ষেপ গ্রহণ করে অনুপ্রবেশের এই প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবির বাধায় তারা বাংলাদেশের সীমানায় ঢুকতে না পেরে আন্তর্জাতিক সীমান্তের শূন্য লাইন (জিরো লাইন) থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল।

 

​সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিবর্গের কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষেপিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিজিবির কঠোর নজরদারি ও অনড় অবস্থানের কারণে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

 

​বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি কর্তৃক সংশ্লিষ্ট সীমান্ত এলাকা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

২ responses to “গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিলো ভারত!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category