• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ গোপালগঞ্জে রূপসা পরিবহনের দুর্ঘটনা, আহত ১৫-২০ জন মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ইরানের হাম*লাই কুয়েতের বিমানবন্দর স্থগিত! রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা! বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন! ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার!

গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ

​মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারত থেকে ২৮ জন বাংলাদেশিকে পুশ-ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের শূন্য রেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।
​সীমান্ত সূত্র জানায়, আজ ০৪ জুন ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৩:০০ ঘটিকায় বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের জোয়ানরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করার চেষ্টা করে। ভুক্তভোগীদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ০৬ জন শিশু রয়েছে।
​পুশ-ইনের সংবাদ পাওয়ার পরপরই বাঙ্গাবাড়ি বিওপির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
​সর্বশেষ খবর অনুযায়ী, পরিস্থিতি থমথমে রয়েছে। ভারতীয় বিএসএফ সীমান্ত এলাকায় তাদের জনবল বৃদ্ধি করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। বিএসএফের পক্ষ থেকে যেকোনো সময় ওই ২৮ জন ব্যক্তিকে পুনরায় পুশব্যাক (জোরপূর্বক বাংলাদেশে পুশ) করার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
​পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি ব্যাপক হারে জোরদার করা হয়েছে। বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

One response to “গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category