• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হাম*লাই কুয়েতের বিমানবন্দর স্থগিত! রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা! বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন! ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার! ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিখোঁজের তিন দিন পর নদীতে মরদেহ, পুলিশের নিষ্ক্রিয়তায় স্বজনদের ক্ষোভ! রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন! ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত! ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক!!

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

শাহীন আলম,স্টাফ রিপোর্টারঃ / ৫২ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

 

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ মে ২০২৬) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপর রাজারামপুর কুমারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপর রাজারামপুর কুমারপাড়া এলাকার মোঃ আক্তারুল (২৫) এবং দুর্গাপুর চাইপাড়া এলাকার মোঃ সিফাত হাসান (২২)। তারা উভয়েই সদর মডেল থানার বাসিন্দা।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।


আপনার মতামত লিখুন :

৪ responses to “চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category