• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি পলাতক

নিজস্ব প্রতিবেদন / ১৯৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি পলাতক

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মহিপুর এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মহিপুর গ্রামের বাসিন্দা মো. এরফান আলী (৫৬)কে আসামি করা হয়েছে। তিনি ফাইজুদ্দিন মন্ডলের ছেলে। তবে অভিযানকালে তিনি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ ঘটনায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

২ responses to “চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি পলাতক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category