• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার।

Reporter Name / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে শিবা পাল (২০) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ছয়টার দিকে পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ড এলাকায় গাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থা থেকে তার দাদী লীলাপাল উদ্ধার করে।

নিহত শিবা পাল উপজেলা সদর পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডের মৃত মনাপালের ছেলে। জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের কারিগরি শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিল সে। এঘটনায় লাশের গলায় চিক দাগ এবং পা মাটিতে ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয় প্রতিবেশীরা জানান, `ছোট একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে এবং পা মাটিতে থাকা অবস্থায় এভাবে আত্মহত্যা করা কারও পক্ষেই সম্ভব নয়।`

প্রতিবেশীরা এও বলেন, `ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে গেলে গলায় মোটা দাগ থাকার কথা। কিন্তু গলার দাগ ছিল রশির মতো চিকন। অন্যদিকে মাটিতে রক্তের দাগও ছিল।` আত্মহত্যা নয় বরং কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে অভিযোগ করেন।

একমাত্র প্রত্যক্ষদর্শী নিহতের দাদী লীলাপাল বলেন, `গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে পরীক্ষা শেষে বাড়িতে আসে এবং খাবার খেয়ে বাহিরে যায়। কিছুক্ষণ পর বাড়িতে এসে খাবার না খেয়ে রাত সাড়ে দশটার দিকে আবার বাইরে যায়।`

`গভীর রাতে বাসায় না ফেরার কারণে অনেক খোঁজাখুঁজি করা হয়। এরপর ভোর ছয়টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি গাছে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে নিজ হাতে মরদেহটি গাছ থেকে মাটিতে নামিয়ে স্থানীয়দের সহযোগিতায় ধামইরহাট থানা পুলিশকে খবর দেওয়া হয়।`

এবিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, `সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলাতে পাঠানো হয়েছে।` রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানানো হয়।

ছাইদুল ইসলাম
ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ।
তাং১৬-৭-২৬
০১৭২৫-২৩৩৯৩৪


আপনার মতামত লিখুন :

One response to “ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার।”

  1. 1xbet says:

    [9547]1xbet বাংলাদেশ লগইন ও অ্যাপ ডাউনলোড | অনলাইন ক্যাসিনো গেম,1xbet বাংলাদেশ লগইন করে লাইভ ডিলারের ক্যাসিনো গেম এবং অনলাইন স্লট গেম নিয়ম জানুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট করে আজই খেলা শুরু করুন। visit: 1xbet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category