• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, জরিমানা-

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, জরিমানা-

 

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিক্রির জন্য রাখা প্রায় ৫২ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সবচেয়ে বড় সাপ্তাহিক হাট হাটখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ। জরিমানাপ্রাপ্ত মাছ ব্যবসায়ীর নাম ছানাউল ইসলাম (৪০)। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, পিরানহা আগ্রাসী প্রজাতির মাছ। জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ। এ সময় মাছ ব্যবসায়ীদের নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও মাছ কেনার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীর নিকট হতে জব্দকৃত মাছ মাটিতে পুঁতে রাখার নির্দেশনা দেওয়া হয়।

এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৭২৫-২৩৩৯৩৪
১৩/৯/২৬


আপনার মতামত লিখুন :

৩ responses to “ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, জরিমানা-”

  1. bdw444 says:

    Great vibes and even better wins! I’ve tried many sites but this one feels the most fair and transparent. Visit bdw444 if you want a real win.

  2. The app download was quick and the installation was seamless. Now I can play on the go whenever I want. Such a convenient setup. plus777asiadownload

  3. phokbk8 says:

    I had a great run last night and the withdrawal was processed almost instantly. It is hard to find reliable sites like phokbk8 these days.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category