• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

ধামইরহাটে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত বাবা কারাগারে

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ধামইরহাটে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত বাবা কারাগারে

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় আলমপুর ইউনিয়নের গোবড়াপাড়ায় নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলা খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল মঞ্জুর মিঠু একজন মাদকাসক্ত। গত বুধবার দিবাগত রাতে সে নিজ বাড়িতে ১৫ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে আসামির মা আনজু আরা বাদি হয়ে ছেলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধামইরহাট থানার এসআই বজেন্দ্রনাথ জানান, অভিযোগ ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ আসামিকে দ্রুত গ্রেফতার করে থানা হেফাজতে নেয় । পরে আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠালে আসমিকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category