নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ও জাতীয় পর্যায়ের
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ও ‘প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতা অর্জনকারী সহ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ শামীম। দ্বিতীয় স্থান অর্জন করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ শামীম আহমেদ সিফাত এবং তৃতীয় স্থান অর্জন করে কালেক্টরেট ইংলিশ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোঃ কাফিফ আল আবিদ রনক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের এ অর্জন জেলার জন্য অত্যন্ত গৌরবের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ভবিষ্যতে তাদের আরও সাফল্য অর্জনে সহায়তা করবে। তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
[1382]sboslot99 | Login Resmi Link Alternatif & Slot Gacor Hari Ini,sboslot99 menyediakan akses login resmi dan link alternatif terbaru. Nikmati daftar situs casino terpercaya dengan kemudahan deposit via QRIS. Gabung sekarang juga! visit: sboslot99
[1420]na777 | Login Resmi Slot Gacor dan Judi Casino Online Terpercaya,na777 menyediakan akses login resmi dengan pilihan slot gacor hari ini. Download APK untuk kemudahan akses dan nikmati cara deposit via dana yang cepat. Daftar sekarang! visit: na777