• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

পাবনা , নগরবাড়ি যমুনা ও হুরাসাগর নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংশ

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পাবনা , নগরবাড়ি যমুনা ও হুরাসাগর নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংশ

 

রিপোর্টার: (পাবনা) শেখ মোহাম্মদ পারভেজ

দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় পাবনার বেড়া উপজেলার যমুনা ও হুরাসাগর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নগরবাড়ি নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল-সন্ধ্যা থেকে উপজেলার যমুনা ও হুরাসাগর নদীর বিভিন্ন পয়েন্টে যৌথভাবে পরিচালিত অভিযানে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল এবং ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন এবং নগরবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মুহাম্মদ ফখরুল ইসলাম।

বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন বলেন,উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে সরকার চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে  হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান শেষে উদ্ধার করা নিষিদ্ধ জালগুলো উপজেলার ডাকবাংলো ঘাটে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

মৎস্য বিভাগ জানায়, অবৈধ জালের ব্যবহার বন্ধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category