• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন; পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক! 

নিজস্ব প্রতিবেদন / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক! 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে মঙ্গলবার (১২ মে ২০২৬) বেলা ২টার দিকে চুলার আগুন থেকে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরিত হলে আগুন লেগে বসতবাড়ীর ৪টি ঘরের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদীসহ অন্যান্য সম্পূর্ণ ভস্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে।

 

বাড়ীর মালিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, জুলেখা বেগম বেলা ২টায় রান্না শেষে বাড়ীর গেটের দরজা বন্ধ করে বিলে খাবার নিয়ে যায়। বাড়ী ফিরে জুলেখা বেগম বাড়ীর ৪টি ঘরে আগুনে লেগে ঘরের ভিতরে থাকা যাবতীয় নিত্যপ্রয়োজনীয় মালামালসহ অন্যান্য সম্পূর্ণ ভস্মিভূত দেখতে পায়। জুলেখার আত্মচিৎকারে মূহুর্তেই বাড়ীর লোকজনসহ পাড়াপ্রতিবেশী আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে ভোলাহাট ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের সদস্যগণ আগুন নিভাতে সক্ষম হয়। তবে সে পর্যন্ত ৪টি ঘর সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায়।

 

এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুস সবুর আগুনের ঘটনা সত্বতা স্বীকার করে জানান, খাস মাটিতে বসবাসরত জুলেখা বেগম ছেলেদের নিয়ে কোনমতে চলে তাদের সংসার। আজ দুপুরের দিকে বাড়ীতে তালা দিয়ে বিলে খাবার দিতে যায় জুলেখা। এরই মধ্যে এ আগুন লেগে ৪টি ঘরের সম্পুর্ন মালামালসহ অন্যান্য ভস্মিভূত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমান সাড়ে ৬ লাখ টাকার মতো বলে জুলেখার পরিবার সূত্রে পাই।

 

এ ব্যাপারে ভোলাহাট ফায়ার সার্ভিসের কর্তব্যরত ভারপ্রাপ্ত অফিসার কৃষ্ণ বসাক তলাপাত্র বলেন, আমার ১টি টিম ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ঘরের ভিতরে থাকা ১টি বাক্স উদ্ধার করে নগদ ৯০ হাজার টাকা জুলেখার পরিবারের হাতে তুলে দিতে সক্ষম হই। তিনি আরো বলেন, বাড়ীতে কেউ না থাকায় চুলায় রান্নার কাজ শেষ করে পাশে থাকা পাতায় আগুন লেগে ১টি গ্যাস সিলিণ্ডারে আগুন লাগে। মুহুর্তে সিলিন্ডার ফেটে বিকট শব্দে আর আগুনের শিখায় ৪টি ঘরের যাবতীয় মালামালসহ অন্যান্য সম্পুর্ন ভস্মিভূত হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category