রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬
মোঃ সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৯ তারিখ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় সাতটি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচ প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এবং প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় অংশ নেয়।
জমজমাট ফাইনাল ম্যাচে দশম শ্রেণির মানবিক বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় নবম শ্রেণির মানবিক বিভাগ এবং তৃতীয় স্থান অর্জন করে অষ্টম শ্রেণির দল।
চ্যাম্পিয়ন দলের টিম লিডার ছিলেন আবির। ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য সম্রাট ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে দুর্দান্ত গোলরক্ষণ করে সিফাত সেরা গোলকিপার নির্বাচিত হন ও সেরা গোলকিপার রিসাদ । বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মফিজ স্যার, আকিদুল স্যার, মনির স্যারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টটির একক সমন্বয় ও আয়োজনের দায়িত্ব পালন করেন রিফাত আহমেদ। তাঁর উদ্যোগে পুরো প্রতিযোগিতা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এছাড়া রায়গঞ্জ উপজেলায় এই প্রথম আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ধানঘরা উচ্চ বিদ্যালয় বালক ও বালিকা ফুটবল দলের প্রাথমিক দল ঘোষণা করে, যা বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
খেলা উপভোগ করতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। প্রাণবন্ত ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকরা ব্যাপক প্রশংসা অর্জন করেন।
https://shorturl.fm/CuW00
[2196]a6star Official Login | Trusted Online Casino with Fast Payouts,a6star offers a seamless gaming experience. Download the official app to enjoy fast payout slots and learn how to play baccarat. Join the action today! visit: a6star
[8549]Dagelan4d | Link Alternatif Resmi dan Slot Gacor Terpercaya,Dagelan4d menyediakan akses login resmi dan link alternatif terbaru. Temukan berbagai slot gacor hari ini serta cara deposit dana casino yang mudah. Daftar sekarang! visit: dagelan4d