• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন:

মোঃ সিমান্ত তালুকদার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ৩১৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক ও বালিকা) টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান এবং ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমার।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি গোলাম কাউসার এবং ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন রিফাত রহমান।

টুর্নামেন্টে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত বালক ১০টি ও বালিকা ১০টি দল অংশগ্রহণ করছে।

প্রথম দিনের খেলায় বালক বিভাগের প্রথম ম্যাচে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও হাতিম হাসিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল প্রতিদ্বন্দ্বিতা করে। বালিকা বিভাগের ম্যাচে ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও চর ব্রহ্মগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয় এবং আজকে খেলা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, রায়গঞ্জ, সিরাজগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category