• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

শাহবাগে সংঘর্ষে আহত পথচারীকে ‘শিবির’ ট্যাগ: অপপ্রচারের প্রতিবাদ

Reporter Name / ২৪৯ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শাহবাগে সংঘর্ষে আহত পথচারীকে ‘শিবির’ ট্যাগ: অপপ্রচারের প্রতিবাদ

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

রাজধানীর শাহবাগ থানার সামনে সাম্প্রতিক সংঘর্ষে নূর মোহাম্মদ শান্ত নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে ফার্মগেইট নিজ কম্পাস চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, আহত শান্ত ঘটনাস্থলে উপস্থিত একজন সাধারণ পথচারী ছিলেন। তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘শিবির’ সদস্য হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
নূর মোহাম্মদ শান্ত বলেন,
“আমি ২৪-এর আন্দোলনে অংশ নিয়েছিলাম, তবে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আমি একজন সাধারণ মানুষ।
আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যার কারণে আমার পরিবার ও পড়াশোনা হুমকির মুখে পড়েছে। আমি এই মিথ্যা ট্যাগ থেকে মুক্তি চাই।”

এ বিষয়ে সামাজিক সংগঠন “তারুণ্যের জুলাই”-এর সহ-সভাপতি মো. সাগর উদ্দিন বলেন,
“তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন। শুধুমাত্র টুপি বা দাড়ির কারণে কাউকে একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে ফেলে দেওয়া অত্যন্ত অন্যায় ও উদ্বেগজনক। যাচাই ছাড়া এ ধরনের অপপ্রচার একজন নিরপরাধ মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।”
বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার বন্ধে সবাইকে আরও সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category