শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ
মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশের বিশাল চালান জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ তালতলা নামক স্থানে জনৈক মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল পরিত্যক্ত অবস্থায় ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ট্রাকের যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারমূল্য প্রায় ২৬ লক্ষ টাকা। বিজিবি’র পক্ষ হতে উক্ত যন্ত্রাংশগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।
এই ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ২১ জুন ২০২৬ তারিখে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পার্শ্বে পাকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশী অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়েছিল।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
The variety of games here is impressive. I spent the whole weekend exploring and found so many gems. It is a blast to play on this site. Give 33ss5 a try if you are bored!