• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হাম*লাই কুয়েতের বিমানবন্দর স্থগিত! রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা! বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন! ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার! ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিখোঁজের তিন দিন পর নদীতে মরদেহ, পুলিশের নিষ্ক্রিয়তায় স্বজনদের ক্ষোভ! রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন! ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত! ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক!!

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুর উপজেলা চত্বরে প্রতিবাদ সভা!

এমরান আলী বাবু / ১০৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুর উপজেলা চত্বরে প্রতিবাদ সভা!

চাঁপাইনবাবগঞ্জে আমার দেশের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোমস্তাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আযমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনি, সাদিকুল ইসলামসহ অন্যরা। এ সময় মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সম্পাদক আলমামুন বিশ্বাস, সদস্য এমরান আলী বাবুসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং পুলিশের দায়িত্বহীনতার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি প্রতিনিধি তারেক আজিজ জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা খাওয়ার সময় ওই এলাকার একাধিক মামলার আসামী রাব্বিসহ কয়েকজনের দ্বারা অতর্কিত হামলার শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category