• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

সিংড়ার চলনবিলে ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন: ইউএনও

Reporter Name / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সিংড়ার চলনবিলে ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন: ইউএনও!

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চলতি বোরো মৌসুমে ধান কাটা উৎসব-১৪৩৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার সিংড়া পয়েন্ট এলাকায় এক কৃষকের জমিতে পাকা ধান কেটে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুর ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩৬ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে কৃষকরা দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এ মৌসুমে সার, তেল ও ডিজেলের কোনো সংকট ছিল না। কৃষিপ্রধান এলাকা হওয়ায় কৃষি খাতে অতিরিক্ত বিদ্যুৎ সুবিধাও নিশ্চিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী আয়োজনটি স্থানীয় কৃষকদের মাঝে উৎসাহ সৃষ্টি করবে এবং সময়মতো ধান ঘরে তুলতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category