• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: ভারতীয় কসমেটিকস ও শাড়ি আটক

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: ভারতীয় কসমেটিকস ও শাড়ি আটক

 

 

মো:সামিরুল ইসলাম,​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩৯৭ পিস ভারতীয় কসমেটিক্স, ৩ পিস শাড়ি, ৯১ পিস মলম এবং ২৪ পিস কনফেকশনারী জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

 

​৩০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় সোনামসজিদ আইসিপি চেকপোস্টে বিজিবি সদস্যরা ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন।
​বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রয়েছে। সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী প্রতিবেশী দেশের চোরাকারবারীদের সাথে যোগসাজশে বৈধ পাসপোর্টের আড়ালে অবৈধ উপায়ে অতিরিক্ত পণ্য দেশে প্রবেশের অপচেষ্টা চালাচ্ছে। নিয়মানুযায়ী একজন পাসপোর্টধারী যাত্রী মাল্টিপল ভিসায় বছরে ৩ বার ব্যাগেজ সুবিধা (সর্বোচ্চ ৪০০ ডলার) পাওয়ার কথা থাকলেও, আটককৃত ভারতীয় যাত্রীরা এর মধ্যেই ৭ থেকে ৮ বার বাংলাদেশ ভ্রমণ করেছেন। মূলত এই নিয়মের অপব্যবহার করে অতিরিক্ত মালামাল বহন করার সময় বিজিবি সদস্যরা তল্লাশী চালিয়ে উক্ত পণ্যগুলো জব্দ করেন। বর্তমানে জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

 

​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাচালানসহ যেকোনো অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম আরও বেগবান করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

২ responses to “সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: ভারতীয় কসমেটিকস ও শাড়ি আটক”

  1. I have tried many platforms but this one feels the most stable. Everything from login to withdrawal is seamless. Highly recommend 10jilicccasinologin.

  2. brxlxwin says:

    Really impressed with the customer support here. They answered my questions in minutes and the gameplay is top notch. brxlxwin is definitely a winner.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category