• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা ক্যাডেট কলেজে  ৫২ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫; শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক, প্রশংসায় শিক্ষাঙ্গন বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠি ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারী গ্রেপ্তার, চোলাইমদ ও ওয়াশ উদ্ধার

মো: শাহীন আলম / ১১৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারী গ্রেপ্তার, চোলাইমদ ও ওয়াশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (১২ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে সদর মডেল থানাধীন ডাঙ্গাপাড়া গ্রাম থেকে মোসা: পারভিন বেগম (৪৩) নামে এক নারীকে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. তাছেম আলী।
অভিযান চলাকালে তার নিকট থেকে ২ দশমিক ৫ লিটার চোলাইমদ এবং ২৫০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি’র জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category