• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা ক্যাডেট কলেজে  ৫২ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫; শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক, প্রশংসায় শিক্ষাঙ্গন বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠি ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।

মুক্তিপণের দাবিতে অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার, অপহৃত নাবালক  সুস্থ অবস্থায় উদ্ধার

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মুক্তিপণের দাবিতে অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার, অপহৃত নাবালক  সুস্থ অবস্থায় উদ্ধার

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা ও পাবনা সদর থানার সমন্বিত অভিযানে অপহরণের শিকার এক নাবালককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩০/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে উদ্ধারকৃত ভিকটিম ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫), পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। গত ২৩/০৭/২০২৬ তারিখে পারিবারিক কারণে বাড়ি থেকে বের হয়ে গেলে তার পরিবার সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ২৯/০৭/২০২৬ তারিখে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২২১৪) দায়ের করে।

পরবর্তীতে ২৯/০৭/২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় ভিকটিমকে বাড়িতে নিয়ে আসার পথে পাবনা সদর থানাধীন দিলালপুর বেলতলা রোডে আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল ব্যক্তি রিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক অপহরণ করে। এ সময় অপহরণকারীরা ভিকটিমের স্বজনের নিকট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি প্রদান করে।

খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই নিম্নোক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ আফনান আহম্মেদ আবির (২১), পিতা: মৃত ইমরান হোসেন, সাং- দিলালপুর কফিলউদ্দিনপাড়া, ওয়ার্ড নং-৩, পৌরসভা, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।

মোঃ নাজমুস সাদাত নাফি (১৯), পিতা: মোঃ শরিফুল ইসলাম, সাং- শালগাড়িয়া, মালিগাছা, ওয়ার্ড নং-৭, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।

মোঃ সানজিদ হাসান সুপ্ত (১৯), পিতা: মোঃ নুরুল ইসলাম, সাং- দুর্গাপুর, থানা- আমিনপুর, জেলা- পাবনা।

মোঃ রাকিব হোসেন (১৯), পিতা: মোঃ লোকমান হোসেন, সাং- দিলালপুর কফিলউদ্দিনপাড়া, ওয়ার্ড নং-৪, পৌরসভা, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।

মোঃ বিশাল শেখ সাদ (২২), পিতা: মোঃ উজ্জ্বল শেখ, সাং- দিলালপুর, ফায়ার সার্ভিসের পিছনে, ওয়ার্ড নং-৩, পৌরসভা, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।

এছাড়াও মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আকাশ (২৩) ও মোঃ সাদ (২৪) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

উদ্ধারকৃত নাবালকের মা রিতা রাণী দাস রায় পাবনা সদর থানায় অপহরণ, মুক্তিপণ দাবি এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় এজাহার দায়ের করেছেন। মামলাটি আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা অপরাধ দমন, অপহরণ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category