চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ২নং বাঙ্গাবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সরকারের বিশেষ বরাদ্দ থেকে ইউনিয়নের ৩ হাজার ৫৯৯টি পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২ নং বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম বলেন, “ঈদকে সামনে রেখে সরকারের মানবিক সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়েছে।”
উপকারভোগীরা বলেন, ঈদের আগে এ সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি এসেছে।
স্থানীয় প্রশাসন জানায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নেই বিজিএফের খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
https://shorturl.fm/IbFun
Downloading the Nesine apk now. Hopefully the app is smooth. Gotta get that on my phone, yo! Need to get nesine indir apk.
Android users, wanna play Casino Plus on your phone? The download is on their official website. Takes just a minute! casino plus app download for android
Alright, Winbey. Heard a few things. Gonna dive in tonight and see what all the fuss is about. Wish me luck! Get in on the action: winbey