• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধ নিহত, চালক আটক

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধ নিহত, চালক আটক

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার নেকজান উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন শের মোহাম্মদ (৭০), পিতা মৃত আলী জান লায়েক, গ্রামের বাড়ি চর ধরমপুর, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শের মোহাম্মদ সাইকেলযোগে নেকজান উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মো. ময়েন হোসেন (১৯), পিতা মো. আরমান, গ্রামের বাড়ি সুরানপুর, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ।

 

দুর্ঘটনায় শের মোহাম্মদের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি সড়কে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. জরিনা ভানু থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় মোটরসাইকেল চালক ময়েন হোসেনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধ নিহত, চালক আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category