• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুবক

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুবক

 

মোঃ সিমান্ত তালুকদার

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই সিংড়া এলাকায় কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সকালে বৃষ্টির মধ্যেই শখের বশে বন্ধুদের সঙ্গে গ্রামের দক্ষিণ মাঠের চলনবিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান ইসমাইল। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ তীব্র বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে ইসমাইল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

One response to “চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুবক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category