• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

ডিমলায় তিস্তা বাঁধ নির্মাণে বাধা: ঠিকাদারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ৪ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ডিমলায় তিস্তা বাঁধ নির্মাণে বাধা: ঠিকাদারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ৪ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

 

মো.সামিনুর ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর ভাঙন রোধে চলমান একটি গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণকাজে বাধা সৃষ্টি, ঠিকাদারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার নির্মাণসামগ্রী লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। একই সঙ্গে ঠিকাদার ও শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ১৫ জুলাই ২০২৬ (বুধবার) দুপুর আনুমানিক ৩টার দিকে ডিমলা উপজেলার ছোটখাতা গ্রোয়িং বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

 

১৮জুলাই ২০২৬ (শনিবার) এ বিষয়ে ভুক্তভোগী সাব-কন্ট্রাক্টর মো. আজম আলী (৪২) বাদী হয়ে ডিমলা থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩৫-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় তিস্তা নদীর ভাঙন প্রতিরোধে প্যাকেজ নং- DPM 24/25-26 এর অধীনে ছোটখাতা গ্রোয়িং বাঁধ এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ পায় মেসার্স সোয়েব ট্রেডার্স। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে সাব-কন্ট্রাক্ট নিয়ে স্থানীয় ঠিকাদার মো. আজম আলী নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করছিলেন।

 

অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শ্রমিক, যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী নিয়ে কাজ শুরু করার প্রস্তুতিকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে নির্মাণস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। একপর্যায়ে তারা ঠিকাদারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হামলার চেষ্টা চালায়।

 

অভিযোগে আরও বলা হয়, পরে অভিযুক্তরা নির্মাণকাজে ব্যবহারের জন্য রাখা ৫০০টি জিও ব্যাগ, ৫০টি টিউব, প্রায় ২০০ ফুট পাইপসহ আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন নির্মাণসামগ্রী জোরপূর্বক নিয়ে যায়।

 

ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা ঠিকাদার ও শ্রমিকদের উদ্দেশ্যে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, চাঁদার টাকা না দিয়ে কাজ চালানোর চেষ্টা করলে তাদের হত্যা করে মরদেহ তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর ভয়ভীতিও দেখানো হয়।

 

স্থানীয়দের দাবি, ছোটখাতা এলাকার এই বাঁধটি তিস্তা নদীর তীব্র ভাঙন থেকে জনপদ, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণকাজ বাধাগ্রস্ত হলে বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। তাই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

 

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন— মো. বাবু (৪৫), মো. ইমরান আলী (৪০), মো. লেবু মিয়া (৫২), মো. অহিদুজ্জামান (৪৮) ও মো. হাবিবুর রহমান (৩৫)। তাদের সবার বাড়ি ডিমলা উপজেলার ছোটখাতা (গ্রোয়িংপাড়া) এলাকায়। এছাড়া আরও ৩৫ থেকে ৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

ভুক্তভোগী ঠিকাদার মো. আজম আলী বলেন, “সরকারের একটি গুরুত্বপূর্ণ নদী রক্ষা প্রকল্পের কাজ করছি। চাঁদা না দেওয়ায় আমার নির্মাণসামগ্রী লুট করা হয়েছে এবং আমাকে ও শ্রমিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

 

এ বিষয়ে ডিমলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “ডিমলায় তিস্তা বাঁধ নির্মাণে বাধা: ঠিকাদারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ৪ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category