• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

ধামইরহাটে কবর খুঁড়ে কঙ্কাল চুরি-অভিযুক্ত শিক্ষার্থী

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে কবর খুঁড়ে কঙ্কাল চুরি-অভিযুক্ত শিক্ষার্থী

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলা জাহাবপুর ইউনিয়নের বড়শিবপুর কাজীপাড়া গ্রামে কবর খুঁড়ে একজন মৃত্যু মানুষের কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সিয়াম হোসেন (২৬) নামে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগ উঠেছে। কবর থেকে মরদেহের কঙ্কাল চুরির মতো স্পর্শকাতর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর কাজিপাড়া নামক গ্রামে। অভিযুক্ত স্কুল শিক্ষার্থী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে ও কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সাত মাস পূর্বে ধামইরহাট উপজেলার কাজিপাড়া এলাকায় মোখলেছুর রহমানের দাফন কাজ সম্পন্ন করা হয়। সম্প্রতি তার কবরস্থানে গিয়ে কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা কাছে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে কবরস্থানে জড়ো হন অনেকেই। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। কবরের পবিত্রতা রক্ষা, মৃত ব্যক্তির প্রতি সম্মান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে দ্রত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হলে ওই শিক্ষার্থীর নাম সামনে আসে বলে দাবি করেছেন নিহত ব্যক্তির সন্তান ও জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম। তিনি আরও বলেন, গত শুক্রবার দুপুরে এক বৈঠকে স্থানীয় ইউপি সদস্য ও শতশত মানুষের নিকট সে কঙ্কাল চুরির ঘটনাটি নিজ মুখে স্বীকার করেন এবং মৃত্যু ব্যক্তির মাথার খুলি সহ কিছু হাড় ফেরত দেন। তিনি আরো স্বীকার করেন ২০-২৫ দিন আগে সে কবর থেকে কঙ্কাল চুরি করেন।

জগদল আদিবাসী স্কুল ও কলেজের ও মুরহুমের বড় ছেলে বিমর্ষ ও আক্ষেপ করে বলেন এমন কান্ডে আমরা হতবিম্বল ও কিংকর্তব্যবিমূঢ়। আমরা এর উপযুক্ত বিচার কামনা করি। কিন্তু আমি কোথাও এর সঠিক বিচার পাচ্ছিনা। আমার বাবার কঙ্কাল চুরির ঘটনার আমি প্রশাসনের নিকট সঠিক বিচার আশা করছি।

এ বিষয়ে জাহানপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সদস্য মওদুদ আহমেদ মহির এর নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। গত শুক্রবার দুপুরে গ্রাম্য বিচারে উপস্থিত ছিলেন এ বিষয়ে জানতে চাইলে আমি কিছু জানিনা বলে সে ফোন কেটে দেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরিবারের পক্ষে থেকে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “ধামইরহাটে কবর খুঁড়ে কঙ্কাল চুরি-অভিযুক্ত শিক্ষার্থী”

  1. acejiliapp says:

    Super impressed with the customer support here. They answered my questions quickly and the bonuses are actually worth it. Go for acejiliapp!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category