• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার,

পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য

 

(নিজস্ব প্রতিবেদক):

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩ বছর বয়সী এক শিশুকে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বিলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদীর বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের সিয়াম আলীর ৩ বছরের শিশু সন্তান আইয়ানকে আনুমানিক বিকেল ৫টার দিকে কলমুগাড়া বিলের ব্রিজের নিচে নিয়ে যান তার দাদী সেমিয়ারা বেগম। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে বস্তায় ভরে কচুরিপানার নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

ঐ সময় বিলের ধারে কয়েকজন রাখাল গরু চরাচ্ছিলেন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত খালের দিকে এগিয়ে যান এবং ভাসমান বস্তাটি থেকে জীবিত অবস্থায় শিশু আইয়ানকে উদ্ধার করেন।
পরবর্তীতে উপস্থিত রাখালরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির পিতা সিয়াম আলীকে আটক করে থানায় নিয়ে গেছে।
ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠিক কী কারণে আপন দাদী এই নির্মম ঘটনা ঘটাতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

২ responses to “দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য”

  1. bb444 says:

    I’ve been playing here for a while and the payouts are surprisingly fast. Definitely one of my favorite spots lately. Check out bb444

  2. phjili333com says:

    The game variety here is amazing. I love how easy it is to navigate the site. Definitely give phjili333com a go.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category