• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন

গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৭৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

গোমস্তাপুরে জ্বালানি মজুদ রেখে বিক্রি বন্ধ: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন-এ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকির মুন্সী।
অভিযানে জানা যায়, ফিলিং স্টেশনটি সকাল থেকে ‘জ্বালানি নেই’ স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখলেও ভেতরে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ ছিল। এতে অতিরিক্ত মুনাফা অর্জন ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
অভিযানকালে পাম্পে ৩,২৬৯ লিটার পেট্রোল, ১৪৬ লিটার অক্টেন এবং ৫৭৭ লিটার ডিজেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ফিলিং স্টেশনের স্টাফ শ্রী অভিজিৎ এক্কা (পিতা- শ্রী নুমি এক্কা)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদকৃত জ্বালানি তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসার, উপজেলা আইসিটি অফিসার মোঃ জাহেদুল ইসলাম অভিযানের সময় উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
উল্লেখ্য, উক্ত ফিলিং স্টেশনের মালিক মোঃ মোস্তাফিজুর রহমান (পিতা- সাইদুর রহমান), যার বাড়ি রাজশাহীর বহরমপুর এলাকায়। তিনি আরও দুটি ফিলিং স্টেশনের মালিক— মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন (চৌবাড়ীয়া, নওগাঁ) এবং মেসার্স কাঁকন ফিলিং স্টেশন (রাজশাহী)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category