• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা ও সার জব্দ সাংবাদিককে পথরোধ করে আটকে ভয়ভীতি-নির্যাতনের অভিযোগ, চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গোমস্তাপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক সভা ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি উত্থাপন গোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদ উদ্ধার, নারী গ্রেপ্তার যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন গোমস্তাপুরে মোটরসাইকেল-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত

ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, ৬ মাসের কর্মপরিকল্পনা ঘোষণা

Reporter Name / ১৩৯ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, ৬ মাসের কর্মপরিকল্পনা ঘোষণা

 

মো: সিমান্ত তালুকদার

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর আগামী ছয় মাসের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ মেফরাজ হোসেন আহ্বায়ক, মো. মেহেদী হাসান সৌরভ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রেজাউল করিম সদস্য সচিব, আমেনা আক্তার মুখপাত্র, মো. সামছুদ্দিন (শাকিল) সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ শাহ্ আলম বাদশা মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মো. তানভীর হাওলাদার (যুগ্ম আহ্বায়ক), মো. আসাদুজ্জামান হৃদয় (সিনিয়র যুগ্ম সদস্য সচিব), জান্নাতুল মাফি খাদিজা (সহ-মুখপাত্র) এবং মো. আলামিন হক (দপ্তর সম্পাদক)সহ একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্য।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্ব ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে কাজ করবে। আগামী ছয় মাসে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম এবং গণসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত কমিটি।


আপনার মতামত লিখুন :

One response to “ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, ৬ মাসের কর্মপরিকল্পনা ঘোষণা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category