• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার রায়গঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, গত রাতে ৩টি পল্লী বিদ্যুৎ এর টান্সপার্ফার চুরু, কৃষকের ৪ গরু চুরি, আজ ধানগড়া থেকে মোটরসাইকেল চুরি। ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন। চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। আয়োজক কমিটি জানান এবার ৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা মোট চারটি ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বড় শিবপুর দাখিল মাদ্রাসা ও হ্যান্ড বলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়।এছাড়া একক ভাবে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ছাত্র ছাত্রী পুরস্কার প্রাপ্ত হন।

এসময় উপস্থিত ছিলেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদ জাহান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন।খেলা পরিচালনা করেন সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো,আতাউর রহমান সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শরীর চর্চা শিক্ষকবৃন্দ।

এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category