• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন; পুলিশের সঙ্গে সংঘর্ষ আইসিটি ও গ্রাম্য শিক্ষার নতুন দিগন্ত: ঘরে বসেই মানসম্মত শিক্ষা ভোলাহাট তালপল্লীতে ছিনতাইয়ের ১দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উ’দ্ধা’র করেছে পুলিশ  গুলশানের বারে অভিযানে মান্ডার প্রথম গলির তানিশা আক্তার মিতুর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ফেক আইডি খুলে অপপ্রচার ও হুমকি: প্রতিকার চেয়ে থানায় রেজাউল হকের আবেদন

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ফেক আইডি খুলে অপপ্রচার ও হুমকি: প্রতিকার চেয়ে থানায় রেজাউল হকের আবেদন

 

 

 

এস এম সালমান হৃদয়, বগুড়া

বগুড়া মহানগরের ১৫নং ওয়ার্ডের ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকায় ব্যবসায়ী মোঃ রেজাউল হকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক ভুয়া আইডি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বগুড়া সদর থানায় লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী রেজাউল হক।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রেজাউল হক, পিতা: মৃত আব্দুল মান্নান, সাং- ছোট কুমিড়া পশ্চিমপাড়া, ১৫নং ওয়ার্ড, বগুড়া মহানগর। তিনি দীর্ঘদিন ধরে আব্দুল জলিল দুদুর নিকট থেকে দোকানের পজিশন ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সম্প্রতি ছোট কুমিড়া পশ্চিমপাড়া গ্রামের গোলাম রসূলের পুত্র কথিত সাংবাদিক আমিন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন রেজাউল হক।

আবেদনে তিনি উল্লেখ করেন, তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এদিকে, ওই দোকানের আশপাশের কয়েকজন দোকানদার বলেন, রেজাউল হকের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, তা ঠিক নয়। রেজাউল হক একজন ভালো ছেলে এবং দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি কোনোদিন মাদক ব্যবসা করেছেন বলে তাদের জানা নেই। মূলত কথিত সাংবাদিক আমিনের সঙ্গে দোকানের পজিশন নিয়ে ঝামেলা চলছে। এ নিয়ে আদালতে মামলা হয়েছে এবং বাজার কমিটি একাধিকবার বিচার-সালিশ করলেও আমিনকে থামানো যাচ্ছে না বলে তারা অভিযোগ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা আরও বলেন, ব্যবসায়িক বিরোধের জেরে কোনো ব্যক্তির সামাজিক সম্মান নষ্ট করা উচিত নয়। প্রকৃত ঘটনা তদন্ত করে নিরপেক্ষভাবে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

ভুক্তভোগী রেজাউল হক বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। আমার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পুলিশ বিভাগের সকল কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীরা। একই সঙ্গে ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার বন্ধ, প্রকৃত দোষীদের শনাক্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

২ responses to “ফেক আইডি খুলে অপপ্রচার ও হুমকি: প্রতিকার চেয়ে থানায় রেজাউল হকের আবেদন”

  1. ShimmerPic says:

    পোস্টটা পড়েছি। ফেক আইডি খুলে অপপ্রচার আর হুমকি — ছোট ব্যবসার মানুষের জন্য এটা কম ঝামেলার নয়, কারণ স্ক্রিনের ওপাশে আসলে কে, সেটা ধরতে অনেক খোঁজ লাগে। লিখিত আবেদন দিয়ে ফেক আইডি বন্ধের চেষ্টাটা ঠিক পথেই মনে হলো।

    আমার গত সপ্তাহটা অবশ্য অন্য কাজে গেছে — দোকানের একটা ছাড়ের পোস্টার বানাতে হয়েছিল। ShimmerPic-এর প্রম্পট লাইব্রেরিতে একটা উদাহরণ ছিল, make a poster from a text prompt, আর তার পাশে যে ছবিটা দেখানো হয়েছে সেটাই প্রায় আমার দরকারের মতো ছিল; একটা বাক্য লিখলেই সাজানো পোস্টার তৈরি হয় — হেডলাইন টাইপ, রঙের প্যালেট আর কম্পোজিশন নিজে থেকেই বাছা হয়ে যায়, আর ব্রাউজারেই বিনামূল্যে করে ছাপার ফাইল নামানো যায়। নিচের ছোট লেখাটা অবশ্য প্রথমবার একটু সরে গিয়েছিল, দ্বিতীয়বার চালিয়ে ঠিক করেছি।

  2. vnjd88 says:

    Really impressed with the game variety here. I had a great run last night and the customer support was super helpful. Give it a go! vnjd88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category